রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পেশাগত দায়িত্ব পালনের সময় হামলায় আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক সাংবাদিককে দেখতে যান বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। সোমবার সকাল ৯টার দিকে তিনি হাসপাতালে যান। সেখানে তিনি সাংবাদিকের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং চিকিৎসার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন। হাসপাতালে চিকিৎসাধীন অন্য অসুস্থ শিক্ষার্থীদেরও খোঁজখবর নেন তিনি।
এ সময় রাকসু ভিপি মুস্তাকুর রহমান জাহিদ, ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুজাহিদ ফয়সাল ও সেক্রেটারি হাফেজ মেহেদী হাসান উপস্থিত ছিলেন। রাজশাহী মহানগর শিবিরের সভাপতি ইমরান নাজির, সেক্রেটারি ডা. সাখাওয়াত হোসাইন, বায়তুল মাল সম্পাদক ডা. সাকিব রানা, মেডিকেল শাখার সভাপতি রমিজ মুত্তাকিন এবং সেক্রেটারি আবিদ হাসানও সেখানে ছিলেন।
রোববার রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। হামলায় আগামীর সময়ের জাহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের নূর আহসান মৃদুল, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আরিফ উজ্জামান কোরবান ও সমকালের মাঈনুল ইসলাম রাজু গুরুতর আহত হন। আরও কয়েকজন সাংবাদিকও আহত হন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।