Web Analytics

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার একটি ভোটকেন্দ্রে স্থাপিত সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। এতে নির্বাচনপূর্ব নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি ২০২৬) সকালে বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে গিয়ে সংশ্লিষ্টরা ক্যামেরা চুরির বিষয়টি জানতে পারেন। তবে এখনো কাউকে শনাক্ত করা যায়নি।

স্থানীয় সূত্র জানায়, কয়েকদিন আগে ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদারে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। সোমবার বিদ্যালয় ছুটি শেষে শিক্ষকরা প্রতিষ্ঠান ত্যাগ করেন। পরদিন সকালে এসে তারা দেখতে পান ভবনের সামনের অংশে স্থাপিত একটি ক্যামেরা চুরি হয়ে গেছে। বিদ্যালয়ের অধ্যক্ষ জলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানিয়া জানান, ঘটনাটি সম্পর্কে প্রশাসন অবগত এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনার পর ভোটকেন্দ্রের নিরাপত্তা ও পর্যবেক্ষণ আরও জোরদারের দাবি উঠেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!