Web Analytics

ভারতের রাজস্থান রাজ্যের আজমিরে ফিলিস্তিনের সমর্থনে স্টিকার লাগানোর অভিযোগে দুই ব্রিটিশ পর্যটককে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। লুইস গ্যাব্রিয়েল ডি. এবং তার স্ত্রী আনুশি এমা ক্রিস্টিন নামের এই দম্পতি পর্যটক ভিসায় পুষ্করে অবস্থান করছিলেন। গত ২১ জানুয়ারি গোয়েন্দা বিভাগ জানতে পারে, তারা আজমিরের বিভিন্ন স্থানে ‘ফ্রি প্যালেস্টাইন’ লেখা স্টিকার লাগাচ্ছেন। সিসিটিভি ফুটেজ ও স্থানীয় সূত্র যাচাই করে তাদের শনাক্ত করার পর পুলিশ জিজ্ঞাসাবাদ করে এবং ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগ আনে।

কর্তৃপক্ষ জানায়, পর্যটক ভিসায় অবস্থানকালে কোনো রাজনৈতিক বা আদর্শিক কর্মকাণ্ডে জড়ানো ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্টের সুস্পষ্ট লঙ্ঘন। এ কারণে তাদের ভিসা বাতিল করে আনুষ্ঠানিকভাবে ‘লিভ ইন্ডিয়া নোটিশ’ জারি করা হয়েছে। জেলা পুলিশের সহায়তায় সংশ্লিষ্ট স্টিকারগুলো সরিয়ে ফেলা হয়।

ভারতীয় কর্তৃপক্ষ পুনরায় জানিয়েছে, পর্যটক ভিসায় অবস্থানরত বিদেশিদের কোনো রাজনৈতিক, প্রতিবাদমূলক বা আদর্শিক কর্মকাণ্ডে অংশগ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!