Web Analytics

ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদি বলেছেন, উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে দেশগুলোকে নিজেদের দায়িত্ব নিতে হবে এবং ইরানকে বাদ দিয়ে কোনো কার্যকর নিরাপত্তা কাঠামো গড়া সম্ভব নয়। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব কেমব্রিজে দেওয়া বক্তব্যে তিনি বলেন, আঞ্চলিক নিরাপত্তা কাঠামো থেকে ইরানকে পরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে, যার নেতিবাচক প্রভাব পুরো অঞ্চলে পড়েছে।

আল-বুসাইদি বলেন, ইরানকে অন্তর্ভুক্ত না করে গড়ে ওঠা যেকোনো উপসাগরীয় নিরাপত্তা কাঠামো স্বভাবগতভাবে অস্থিতিশীল এবং কাঠামোগতভাবে দুর্বল হবে। তাঁর মতে, উপসাগরীয় অঞ্চলের জন্য নতুন আঞ্চলিক নিরাপত্তা কাঠামো পরিকল্পনা, উন্নয়ন ও বাস্তবায়নের দায়িত্ব শেষ পর্যন্ত ওই অঞ্চলের দেশগুলোকেই নিতে হবে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতার সম্ভাবনা নিয়েও আশাবাদ প্রকাশ করেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আকস্মিক যুদ্ধ শুরুর আগে ওমানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে প্রথম দফার আলোচনা হয়েছিল এবং তখন চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছিল। তিনি আরও বলেন, বাইরের দেশগুলোর সঙ্গে অংশীদারত্ব ভবিষ্যতে সামরিক প্রতিশ্রুতির বদলে অর্থনৈতিক সহযোগিতার দিকে এগোক, সেটিই ওমানের প্রত্যাশা।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।