Web Analytics

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান রোববার মিরপুর সেনানিবাসে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) পশ্চিম ক্যাম্পাসে তিনটি নতুন ভবন উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত সাফল্য শুধু একাডেমিক উৎকর্ষে সীমাবদ্ধ নয়; নৈতিকতা, মূল্যবোধ, সততা ও দায়িত্ববোধসম্পন্ন মানবসম্পদ গড়ে তোলাও এর মূল লক্ষ্য।

সেনাপ্রধান আধুনিক শিক্ষা পরিবেশ তৈরিতে, গবেষণার সুযোগ সম্প্রসারণে এবং দেশপ্রেমিক প্রজন্ম গঠনে বিশ্ববিদ্যালয়ের ভূমিকার প্রশংসা করেন। তিনি বিইউপির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। অনুষ্ঠানে বিইউপি সিনেটের সদস্য, সেনা, নৌ ও বিমান বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিইউপি পশ্চিম ক্যাম্পাসের নতুন তিনটি ভবন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে। এসব ভবন শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য আধুনিক শিক্ষা, গবেষণা এবং সৃজনশীল চর্চার সুযোগ বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।