Web Analytics

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে বাংলাদেশে ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ে নতুন করে ১ হাজার ৯৫৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার, ১৩ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সর্বশেষ মৃত্যুর পর চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩১৬ জনে। নতুন রোগী যুক্ত হওয়ায় এ বছর হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর মোট সংখ্যা হয়েছে ১ লাখ ৩ হাজার ৩৯৬ জন।

চলতি বছরে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ৯৭ হাজার ২৯৬ জন ছাড়পত্র পেয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুমের প্রকাশিত বিজ্ঞপ্তিতে সর্বশেষ ২৪ ঘণ্টার ডেঙ্গু পরিস্থিতির এই হিসাব তুলে ধরা হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।