Web Analytics

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় ট্যাংক থেকে গোলাবর্ষণে আকস্মিক দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত হয়েছেন। ওই ঘটনায় একজন সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার নিহত দুই সেনাসদস্যের ঘটনায় গভীর শোক জানান। তিনি গুরুতর আহত সেনা কর্মকর্তার প্রতিও গভীর সমবেদনা প্রকাশ করেন এবং বলেন, এ ঘটনায় তিনি অত্যন্ত দুঃখিত।

মিয়া গোলাম পরওয়ার নিহত সেনাসদস্যদের শহীদ হিসেবে কবুল করার জন্য মহান রবের কাছে দোয়া করেন। তিনি তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনাও জানান। পাশাপাশি গুরুতর আহত সেনা কর্মকর্তার দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন এবং তাঁর উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।