Web Analytics

যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক আলোচনা প্রত্যাশিত ফল না আনলেও পাকিস্তান তার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন সানোবার ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক কামার চিমা। আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, গত এক দশকের মধ্যে এটি ছিল অন্যতম গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ। তিনি জানান, আলোচনায় ইরানকে একটি চূড়ান্ত প্রস্তাব দেওয়া হয়েছে এবং এখন ইরানি প্রতিনিধিদলকে দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে পরামর্শ করতে হবে, বিশেষ করে সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইসরাইলি হামলায় কয়েকজন গুরুত্বপূর্ণ ইরানি নেতা নিহত হওয়ার পর।

চিমা বলেন, পাকিস্তানের ভূমিকা ছিল দুই পক্ষকে আলোচনার টেবিলে আনা, পারস্পরিক অবিশ্বাস কমানো এবং আস্থা পুনর্গঠন করা—যা পাকিস্তান সফলভাবে সম্পন্ন করেছে। উভয় পক্ষই পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেছে, যা দেশটির জন্য আন্তর্জাতিক স্বীকৃতি এনেছে। তিনি জোর দিয়ে বলেন, এই প্রক্রিয়ার সবচেয়ে বড় অর্জন হলো যুদ্ধবিরতি, যা ছিল মূল লক্ষ্য।

চিমা আশা প্রকাশ করেন, ইরান প্রস্তাবের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে শিগগিরই আলোচনায় ফিরবে এবং এই কূটনৈতিক প্রক্রিয়া অব্যাহত থাকবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।