বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, স্বাধীনতার ৫৫ বছর পরও শ্রমিকদের মৌলিক অধিকার নিশ্চিত হয়নি। সোমবার রাজধানীর বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে নৌ শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাবেশটির আয়োজন করে শ্রমিক কল্যাণ ফেডারেশন-নৌযান সেক্টর।
তিনি বলেন, অধিকার আদায়ের আন্দোলনে জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের পাশে শ্রমিকরাও অংশ নিয়ে জীবন দিয়েছেন এবং তিন শতাধিক শ্রমিক শহীদ হয়েছেন। তাদের একটি পূর্ণাঙ্গ তালিকা শিগগির আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে জানান তিনি। দীর্ঘদিন ধরে শ্রমজীবী মানুষ নানামুখী বৈষম্যের শিকার এবং ন্যায্য মজুরি, সামাজিক মর্যাদা, নিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বীকৃতির প্রত্যাশা বাস্তবে পূরণ হয়নি বলেও তিনি মন্তব্য করেন।
আতিকুর রহমানের ভাষ্য অনুযায়ী, অধিকাংশ শ্রমিকের ন্যায্য মজুরি, মজুরি বোর্ড, নিয়োগপত্র, পরিচয়পত্র, চাকরির বিধিমালা, প্রভিডেন্ট ফান্ড, রেশনিং, চিকিৎসা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত হয়নি। সমাবেশে জুলাই সনদ ও শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন, নৌ শ্রমিকের সম্মানজনক মজুরি ও নিয়োগপত্র, এবং নৌপথে চাঁদাবাজি বন্ধের দাবি জানানো হয়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।