Web Analytics

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছেন। তিনি বলেন, ভোটের কালির দাগ মোছার আগেই প্রধানমন্ত্রী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন শুরু করেছেন, যা এক অসাধারণ উদ্যোগ।

সোমবার (১৬ মার্চ) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সংলগ্ন নোয়া টেকনোলজি হাউজিং মাঠে সদর উপজেলার পেটকাটা খাল পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালীর জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান। এছাড়া স্থানীয় প্রশাসন ও বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

ইসমাইল জবিউল্লাহ আরও বলেন, তারেক রহমান দেখিয়েছেন বিএনপি শুধু পরিকল্পনা দেয় না, তা বাস্তবায়নও করে। জনগণের কল্যাণে নিবেদিত এই ইশতেহার এখন একটি রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।