Web Analytics

ফেনীর মহিপালে জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ মাহবুবুল হাসান মাসুম হত্যা মামলার চার্জশিটভুক্ত এক আসামিকে জামিন দিয়েছে আদালত। রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ মাশফিকুল হক এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষ জানায়, যুবলীগ নেতা সোহেলকে গ্রেপ্তার করে তিন মাস আগে কারাগারে পাঠানো হয়েছিল। ফেনী মডেল থানার এসআই আলমগীর হোসেন ২০২৫ সালের ৩১ জুলাই ২২১ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

এ মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, নিজাম উদ্দিন হাজারী ও মাসুদ উদ্দিন চৌধুরীসহ কয়েকজনের নাম রয়েছে। রাষ্ট্রপক্ষের প্রবল বিরোধিতা সত্ত্বেও সোহেলের পক্ষে আইনজীবীদের আবেদনে আদালত জামিন মঞ্জুর করেন। জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত হত্যামামলায় ফেনীর আদালতে এটি প্রথম কোনো চার্জশিটভুক্ত আসামির জামিন।

বাদীপক্ষের আইনজীবী ঘটনাটিকে নজিরবিহীন বলে মন্তব্য করেন। জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার বলেন, ছাত্র হত্যার মতো স্পর্শকাতর মামলায় জামিন সাধারণ মানুষের মনে স্বচ্ছতা ও ন্যায়বিচার নিয়ে প্রশ্ন তুলেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।