Web Analytics

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির অভিযোগ করেছেন, ক্ষমতায় এসে বিএনপি তাদের অবস্থান থেকে সম্পূর্ণ সরে গেছে। সোমবার (৬ এপ্রিল) বিকেল ৪টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু আয়োজিত “গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি: সংকটের পথে দেশ” শীর্ষক আলোচনায় তিনি বলেন, ৭০ শতাংশ মানুষ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলেও দলটি এখন জুলাই সংস্কার থেকে দূরে সরে গেছে। তিনি মন্তব্য করেন, যারা জুলাই সংস্কার থেকে মুখ ফিরিয়েছে, তারা শহীদ জিয়াউর রহমানের রাজনীতি থেকে অনেক দূরে চলে গেছে।

শিশির মনির বলেন, বিএনপির আচরণে মনে হয় তারা সংবিধান সম্পর্কে অজ্ঞ। তার মতে, ৫ আগস্টের পর দেশের মানুষ আর ভয় পায় না এবং দুর্নীতির শৃঙ্খল থেকে মুক্তি চায়। তিনি বলেন, যদি গুম বন্ধ করতে চান, তবে ‘গুম অধ্যাদেশ’ আইনে রূপান্তর করতে হবে। সংসদে নীরবতা রেখে সিনেমা হলে যাওয়া জাতি মেনে নেবে না বলেও তিনি মন্তব্য করেন।

তিনি সতর্ক করেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজ আবারও জেগে উঠলে গণভোটের রায় বাস্তবায়ন না করে উপায় থাকবে না।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।