Web Analytics

গুগল ম্যাপে নতুন হালনাগাদ স্যাটেলাইট ছবিতে অবরুদ্ধ গাজা উপত্যকাজুড়ে ইসরাইলি হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞের চিত্র ফুটে উঠেছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় তিন বছর ধরে চলা ইসরাইলি যুদ্ধের ফলে উপত্যকার বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ছবিগুলোতে অবকাঠামো, আবাসিক এলাকা ও কৃষিজমিতে ক্ষয়ক্ষতির দৃশ্যমান প্রমাণ দেখা যাচ্ছে।

স্যাটেলাইট ছবিতে একের পর এক আবাসিক এলাকা মাটির সঙ্গে মিশে যাওয়ার চিত্র দেখা যায়। কোনো কোনো স্থানে শুধু প্রধান সড়কগুলোর ক্ষীণ রেখা অবশিষ্ট আছে। ধ্বংসস্তূপ এতটাই ব্যাপক যে গাজার এক এলাকা থেকে অন্য এলাকাকে আলাদা করাও কঠিন হয়ে পড়েছে। আগে যেখানে ঘরবাড়ি, দোকানপাট ও নানা স্থাপনা ছিল, সেসব জায়গার বড় অংশ এখন ধূসর ধ্বংসস্তূপ।

ছবিতে বিস্তীর্ণ কৃষিজমি আগুন ও হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্যও উঠে এসেছে। গাজার শতাব্দীপ্রাচীন বিভিন্ন উপাসনালয়ের ক্ষয়ক্ষতির চিত্রও দৃশ্যমান। কিছু ধর্মীয় স্থাপনা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, আবার কিছু পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। নতুন ছবিগুলো দীর্ঘস্থায়ী যুদ্ধের ক্ষতির ব্যাপ্তি তুলে ধরছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।