Web Analytics

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হওয়ায় গভীর হতাশা প্রকাশ করেছে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। দুই দেশের শীর্ষ মন্ত্রীরা এই ব্যর্থতাকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করে উভয় পক্ষকে পুনরায় আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছেন। পাকিস্তানের মধ্যস্থতায় ৪৪ দিন ধরে চলা সংঘাত নিরসনের এই প্রচেষ্টা কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে।

ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং স্কাই নিউজকে বলেন, আলোচনার ব্যর্থতা হতাশাজনক হলেও কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়া জরুরি। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াংও আলোচনার অগ্রগতি না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন এবং যুদ্ধবিরতি বজায় রাখার পাশাপাশি দ্রুত পুনরায় আলোচনায় ফেরার আহ্বান জানান।

আলোচনার ব্যর্থতায় বিশ্বজুড়ে উদ্বেগ বেড়েছে। জ্বালানি তেলের অস্থিতিশীল দাম ও মানবিক সংকটের প্রেক্ষাপটে বড় শক্তিগুলো এখন একটি টেকসই যুদ্ধবিরতির প্রত্যাশা করছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।