Web Analytics

কূটনৈতিক আলোচনা থমকে যাওয়ার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানি প্রতিনিধিদলকে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দিয়েছেন। বুধবার আনাদোলুকে এক মার্কিন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাওয়া প্রতিনিধিদলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও ছিলেন। অ্যাক্সিওস প্রথম জানায়, সোমবার সন্ধ্যায় জাতিসংঘে নিযুক্ত মার্কিন মিশন নিউইয়র্কে ইরানের মিশনকে জানায় যে আরাগচির নেতৃত্বাধীন প্রতিনিধিদলকে ‘অবিলম্বে’ যুক্তরাষ্ট্র ছাড়তে হবে।

এক মার্কিন কর্মকর্তা বলেন, সাধারণ পরিষদের অধিবেশন শেষ হয়ে যাওয়ায় প্রতিনিধিদলের চলে যাওয়ার সময় হয়েছে। প্রতিবেদনে বলা হয়, প্রতিনিধিদলটি মঙ্গলবার স্থানীয় সময় রাত ১টা ২০ মিনিটে নিউইয়র্ক থেকে দোহার উদ্দেশে বিমানে ওঠে। তবে দ্বিতীয় একটি সূত্র জানায়, আরাগচির সোমবার রাতেই তেহরানে ফেরার পরিকল্পনা আগে থেকে নির্ধারিত ছিল।

অ্যাক্সিওসের ভাষ্য অনুযায়ী, হোয়াইট হাউস সোমবার সকালে ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির আশা করেছিল। কিন্তু দিনের শেষে স্পষ্ট হয় যে আলোচনা অচলাবস্থায় পৌঁছেছে। আঞ্চলিক সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, কাতারের মধ্যস্থতাকারীরা উভয় পক্ষের সঙ্গে একটি সমঝোতা প্রস্তাব নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।