Web Analytics

২০২৫ সালের শেষ নাগাদ ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ৩ লাখ ৫২ হাজার সেনা নিহত হয়েছেন বলে শনিবার রুশ গণমাধ্যম মেদুজা ও মিডিয়াজোনা জানিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই যুদ্ধ ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী সংঘাতে পরিণত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিসংখ্যানে ২০২৬ সালে নিহতদের অন্তর্ভুক্ত করা হয়নি। এছাড়া বিদেশি যোদ্ধা এবং অধিকৃত ইউক্রেনীয় ভূখণ্ডে রাশিয়ার পক্ষে যুদ্ধ করা মিলিশিয়া বাহিনীর মৃত্যুর পূর্ণ চিত্রও এতে নেই। এর আগে ওয়াশিংটনভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ জানিয়েছিল, ২০২৫ সালের শেষ নাগাদ প্রায় ৩ লাখ ২৫ হাজার রাশিয়ান ও ১ লাখ ৪০ হাজার ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাশিয়া যুদ্ধক্ষেত্রে সেনা সরবরাহ বজায় রাখতে আফ্রিকা ও অন্যান্য অঞ্চল থেকে যোদ্ধা আনার চেষ্টা করছে এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ড্রোন বাহিনীতে নিয়োগ দিচ্ছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।