Web Analytics

পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ইউরেনিয়াম জ্বালানি লোডিং শুরু হচ্ছে। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এই ধাপটি পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদনের দিকে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। এছাড়া রাশিয়ান সংস্থা রোসাটমের মহাপরিচালক এলেক্সি লিখাআভসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেবেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর সব নিরাপত্তা শর্ত পূরণের পর গত ১৬ এপ্রিল রূপপুর কর্তৃপক্ষকে জ্বালানি লোডের লাইসেন্স দেওয়া হয়েছে। প্রথম ইউনিটে জ্বালানি লোডিং সম্পন্ন করতে অন্তত ৪৫ দিন সময় লাগবে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, আগস্টের শুরুতে প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে। ২০২৭ সালের জানুয়ারির মধ্যে পূর্ণ সক্ষমতায় ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।