Web Analytics

বৈরুতে অবস্থিত মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্রের নাগরিকদের যত দ্রুত সম্ভব লেবানন ছাড়ার আহ্বান জানিয়েছে। মঙ্গলবার সকালে প্রকাশিত এক নিরাপত্তা সতর্কবার্তায় দূতাবাস জানায়, যারা নিরাপদ মনে করেন, তারা বৈরুত রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মিডল ইস্ট এয়ারলাইন্সের ফ্লাইটে দেশ ছাড়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে পারেন। যারা দেশ ছাড়তে পারছেন না, তাদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

গত এক সপ্তাহ ধরে বৈরুত ও লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলের অব্যাহত বোমাবর্ষণ চলছে। ইসরাইল জানিয়েছে, তারা ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহকে লক্ষ্য করে এসব হামলা চালাচ্ছে। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী দক্ষিণ লেবাননের মানুষদের জরুরি ভিত্তিতে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। আইডিএফ মুখপাত্র আভিচায় আদ্রেয়ি বলেছেন, লিতানি নদীর দক্ষিণে হেজবুল্লাহর তৎপরতার কারণে ইসরাইল কঠোর ব্যবস্থা নিচ্ছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরাইলি অভিযান শুরু হওয়ার পর থেকে এ মাসের শুরু পর্যন্ত ৪৮৬ জন নিহত হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।