Web Analytics

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি জানিয়েছে, তারা হরমুজ প্রণালির আকাশে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ ড্রোন ধ্বংস করেছে। সোমবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, তাদের সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটি শনাক্ত করে ধ্বংস করেছে।

আইআরজিসির ভাষ্য অনুযায়ী, তাদের নতুন ও অত্যাধুনিক অ্যারোস্পেস এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে ড্রোনটি ধ্বংস করা হয়। বিবৃতিতে উড়োজাহাজটিকে যুক্তরাষ্ট্রের একটি উন্নত এমকিউ-১ ড্রোন হিসেবে উল্লেখ করা হয়েছে। ঘটনাটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির আকাশে ঘটেছে বলে জানানো হয়।

ড্রোনটির মিশন বা উৎস সম্পর্কে তাৎক্ষণিকভাবে আর কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালি ও এর আশপাশের এলাকায় যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমানের বিরুদ্ধে ইরানের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবেই এটি ধ্বংস করা হয়েছে। তথ্যের সূত্র বার্তা সংস্থা মেহের।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।