Web Analytics

সৌদি আরবের সর্বোচ্চ আদালত দেশটির মুসলমানদের আগামী মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজান মাসের নতুন চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। সরকারি হিজরি ক্যালেন্ডার উম্ম আল-কুরা অনুযায়ী ওই দিনটি ২৯শে শাবান। আদালতের বিবৃতিতে বলা হয়েছে, কেউ খালি চোখে বা দূরবীন ব্যবহার করে চাঁদ দেখতে পেলে নিকটস্থ আদালতে সাক্ষ্য দিতে হবে বা সংশ্লিষ্ট কেন্দ্রকে জানাতে হবে। এছাড়া যারা চাঁদ দেখার সক্ষমতা রাখেন, তাদের আঞ্চলিক কমিটিতে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে চাঁদ দেখার উদ্যোগকে ধর্মীয়ভাবে পুণ্যের কাজ হিসেবে উল্লেখ করা হয়েছে, যা পুরো মুসলিম সমাজের উপকারে আসে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতে ইন্টারন্যাশনাল অ্যাটোমিক সেন্টার রমজান শুরুর অপেক্ষায় থাকা বাসিন্দাদের সতর্ক করেছে যে ১৭ ফেব্রুয়ারি চাঁদ দেখার চেষ্টা ‘চোখের জন্য বিপজ্জনক’ হতে পারে।

কেন্দ্রটির এক কর্মকর্তা জানান, ওই দিন চাঁদ সূর্যের খুব কাছাকাছি অবস্থান করবে এবং একই দিনে সূর্যগ্রহণ ঘটবে। যথাযথ সুরক্ষা ছাড়া দূরবীন বা টেলিস্কোপ দিয়ে সূর্যের দিকে তাকালে সাময়িক বা স্থায়ী দৃষ্টিহানির ঝুঁকি রয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।