Web Analytics

ফুলবাড়ী কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে দিনাজপুরের পার্বতীপুরে পাঁচ শতাধিক নারী-পুরুষ মানববন্ধন করেছেন। শুক্রবার পার্বতীপুর উপজেলার ৯ নম্বর হামিদপুর ইউনিয়নের বৈগ্রাম চার রাস্তার মোড়ে বড়পুকুরিয়া কয়লাখনি-সংলগ্ন এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘ফুলবাড়ী কয়লাখনি এলাকার সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে মানববন্ধনটির আয়োজন করা হয়।

অংশগ্রহণকারীরা খনি বাস্তবায়নের আগে ক্ষতিগ্রস্ত মানুষের ন্যায্য ক্ষতিপূরণ, পুনর্বাসন ও কর্মসংস্থান নিশ্চিত করার দাবি জানান। জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে ফুলবাড়ী থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবি জানিয়ে কর্মসূচিটি আয়োজন করা হয়।

বক্তা মো. জাকারিয়া নয়ন বলেন, দ্রুত কয়লা উত্তোলন শুরু হলেও ক্ষতিগ্রস্ত জনগণের অধিকার নিশ্চিত করতে হবে। তিনি বলেন, বড়পুকুরিয়া কয়লাখনির ৯ নম্বর হামিদপুর ইউনিয়নের বৈগ্রাম এলাকায় ফুলবাড়ী কয়লাখনির মুখ রয়েছে এবং সেখান থেকেই উত্তোলন করা উচিত। তাঁর মতে, দেশের জ্বালানি সংকট মোকাবিলা ও অর্থনৈতিক অগ্রগতিতে ফুলবাড়ীর কয়লা ভূমিকা রাখতে পারে। মো. আব্দুল কাদের, মো. আব্দুল আজিজ, মো. বিপ্লব হোসেনসহ স্থানীয় ব্যক্তিরাও ফুলবাড়ী ও বড়পুকুরিয়া কয়লাখনি বাস্তবায়নের পক্ষে বক্তব্য দেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।