Web Analytics

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন আবার নামঞ্জুর করেছেন আদালত। রোববার, ১১ অক্টোবর শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামিপক্ষে আইনজীবী মাহবুবুর রহমান আপসের শর্তে গাজী নজরুলের জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ এ আবেদনের বিরোধিতা করে। গত ২০ সেপ্টেম্বর রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী ১৯ বছর বয়সী মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

মরিয়মের বাবা মো. মাসুম বিল্লাহ শেরেবাংলা নগর থানায় মামলা করেন। মামলায় গাজী নজরুল, তার স্ত্রী মাকসুদা বেগম ও শ্যালক ওবায়দুর রহমানকে আসামি করা হয়। গাজী নজরুলকে প্রথমে চার দিন এবং পরে আরও চার দিনের রিমান্ডে নেওয়া হয়। মাকসুদা ইসলাম ৩০ সেপ্টেম্বর জামিন পান। গ্রেপ্তারের পর ২৩ সেপ্টেম্বর ওবায়দুর রহমানকে কারাগারে পাঠানো হয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।