Web Analytics

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহে ঘাটতি দেখা দিতে পারে। রোববার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কিছু প্রভাব পড়বেই, তবে সরকার প্রবাসীদের সহায়তায় নানা উদ্যোগ নিয়েছে যা শিগগিরই দৃশ্যমান হবে।

মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রথম কাজ। এজন্য লজিস্টিক সহায়তা, চিকিৎসা সেবা এবং প্রয়োজনে দেশে ফেরানোর বিষয় বিবেচনা করা হচ্ছে। পররাষ্ট্র, বেসরকারি বিমান ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে, যা প্রতিদিন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এখন পর্যন্ত তিনজন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে এবং তাদের মরদেহ দেশে আনার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, বন্ধ হয়ে যাওয়া শ্রমবাজারগুলো পুনরায় চালুর চেষ্টা চলছে, যদিও যুদ্ধ ও রমজানের কারণে কাজের গতি কিছুটা কমেছে। এছাড়া সিলেটে ছিনতাই ও কিশোর গ্যাং দমনে পুলিশকে নজরদারি বাড়ানোর নির্দেশ দেন মন্ত্রী।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।