Web Analytics

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুড়কায় ঢাকা–বগুড়া মহাসড়কের পাশে অবৈধভাবে পাথর মজুত ও বিক্রির কারণে যান চলাচল ঝুঁকিতে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, উত্তরবঙ্গ থেকে আসা চোরাই পাথর মহাসড়কের দুই পাশে প্রকাশ্যে ক্রয়-বিক্রয় হচ্ছে। রাস্তার একাংশ দখল করে পাথরের স্তূপ রাখায় দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে।

সরেজমিনে দেখা গেছে, রাস্তার পাশে সারিবদ্ধভাবে রাখা পাথরের স্তূপে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয় মুদি ব্যবসায়ী আব্দুস ছালাম জানান, এসব পাথরের অধিকাংশই ট্রাকচালকদের কাছ থেকে চোরাইভাবে কেনা হয় এবং কয়েকজন ব্যক্তি সারা বছর এই ব্যবসায় জড়িত থাকলেও প্রশাসন কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। সচেতন মহল বলছে, অনুমোদন ছাড়া মহাসড়কের পাশে পাথর মজুত ও বিক্রি সম্পূর্ণ বেআইনি এবং তদারকির অভাবে এ ব্যবসা আরও বিস্তৃত হচ্ছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, অবৈধভাবে পাথর মজুত ও বিক্রির বিষয়টি তদন্তাধীন এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।