Web Analytics

শ্রীলঙ্কা সরকার ৪০ দেশের নাগরিকদের জন্য বিনা মূল্যে ট্যুরিস্ট ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) সুবিধা চালু করেছে। দেশটির অভিবাসন ও প্রবাসন বিভাগ জানিয়েছে, ২০২৬ সালের ২৫ মে থেকে এই নীতি কার্যকর হয়েছে। নির্বাচিত দেশগুলোর নাগরিকেরা অনলাইনে আবেদন করে ৩০ দিনের পর্যটক ভিসা বিনা ফিতে নিতে পারবেন। তালিকায় অস্ট্রেলিয়া, ভারত, চীন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ ৪০টি দেশ রয়েছে। তবে মালদ্বীপ, সিশেলস ও সিঙ্গাপুরের নাগরিকসহ সকল বিদেশিকেই শ্রীলঙ্কায় প্রবেশের আগে ইটিএ নিতে হবে।

বিভাগ জানায়, ২৫ মে ২০২৬-এর আগে যারা ইটিএ ফি পরিশোধ করেছেন, তারা কোনো অর্থ ফেরত পাবেন না। বর্তমান নিয়মে পর্যটকেরা সর্বোচ্চ ৩০ দিন থাকতে পারবেন, তবে মালদ্বীপের নাগরিকেরা ৯০ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন। ভিসার মেয়াদের মধ্যে দুবার প্রবেশের সুযোগ থাকবে এবং নির্ধারিত ফি দিয়ে মেয়াদ বাড়ানো সম্ভব।

সরকার জানিয়েছে, এই উদ্যোগের লক্ষ্য হলো পর্যটন খাতকে আরও সক্রিয় করা এবং বিদেশি পর্যটক আকর্ষণ বাড়ানো।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।