পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গণপরিবহন চলাচল বিষয়ে জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সোমবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদের আগের তিন দিন ও পরের তিন দিন অর্থাৎ ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ সড়কের দুপাশে যানবাহন পার্কিং নিষিদ্ধ করা হয়েছে।
বিআরটিএ জানিয়েছে, নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার ও জ্বালানি বহনকারী যানবাহন এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের হটলাইন ১৬১০৭ এবং মোবাইল নম্বর ০১৫৫০০৫১৬০৬ ও ০১৫৫০০৫৬৫৭৭-এ যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।
ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখতে এই নির্দেশনা কার্যকর করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।