Web Analytics

সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি মিলিশিয়ার হামলার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এক্সে দেওয়া পোস্টে তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। শনিবারের হামলায় অন্তত ১২ জন নিহত ও ৩০০ জনের বেশি আহত হয়েছেন।

শাহবাজ শরিফ বলেন, বেসামরিক নাগরিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাঁর মতে, এ ধরনের হামলা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি। তিনি এসব সহিংস কর্মকাণ্ডকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানান।

সৌদি আরবের প্রতি পাকিস্তানের সমর্থন পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, সৌদি নেতৃত্ব ও জনগণের সঙ্গে পাকিস্তানের অবিচল সংহতি রয়েছে। মক্কা যৌথ প্রতিরক্ষা জোট এবং দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে সৌদি আরবের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তা রক্ষায় পাকিস্তানের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।