Web Analytics

গ্রিসের চিওস দ্বীপের কাছে অভিবাসী বহনকারী একটি স্পিডবোট ও কোস্টগার্ডের টহল জাহাজের সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় মিরসিনিদি সমুদ্র সৈকতের কাছে এ দুর্ঘটনা ঘটে। উদ্ধারকারী দল সমুদ্র থেকে ১৪ জনের লাশ উদ্ধার করেছে বলে টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে। দুর্ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন।

আহতদের মধ্যে সাত শিশু ও দুই গর্ভবতী নারী রয়েছেন, যাদের হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া দুই কোস্টগার্ড কর্মীকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। চারজন অভিবাসীর অবস্থা গুরুতর বলে জানা গেছে।

সংঘর্ষের কারণ বা নিহতদের জাতীয়তা সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!