Web Analytics

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বাংলাদেশের ফিলিপাইন রাষ্ট্রদূত নিনা পি. কেইংলেটের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার রাজধানীর গুলশানের কূটনৈতিক এলাকায় ফিলিপাইন দূতাবাসে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণা এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হয়।

আলোচনায় গুণগত শিক্ষা, কারিগরি ও প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসার এবং স্বাস্থ্যসেবা খাতে দক্ষ জনশক্তি গঠনের ওপর গুরুত্ব দেওয়া হয়। টেকনিক্যাল, হেলথকেয়ার ও ট্যুরিজম এডুকেশনে ফিলিপাইনের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর, বিশেষ করে ইউনিভার্সিটি অব দ্য ফিলিপিন্সের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগিতার সম্ভাবনাও আলোচনায় আসে। স্বাস্থ্য খাতের পেশাজীবীদের সঙ্গে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা এবং নার্সিং অ্যাসিস্ট্যান্ট প্রশিক্ষণের সুযোগ নিয়েও কথা হয়।

রাষ্ট্রদূত শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের জন্য দ্বিপাক্ষিক বিনিময় কর্মসূচি এবং মেধাবী শিক্ষার্থীদের ফিলিপাইনে উচ্চশিক্ষায় বৃত্তির সুযোগ সম্প্রসারণে সহযোগিতার আশ্বাস দেন। উভয় পক্ষ হেলথকেয়ার, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, আইসিটি ও পর্যটন খাতে যৌথ প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালুর বিষয়ে একমত হয়। রাষ্ট্রদূত জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক নেটওয়ার্কের প্রশংসা করে শিক্ষা সহযোগিতায় ফিলিপাইন সরকারের সমর্থনের প্রতিশ্রুতি দেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।