Web Analytics

বাংলাদেশের এভিয়েশন খাতকে শক্তিশালী না করলে দেশ কখনোই উন্নত হবে না বলে মন্তব্য করেছেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। রোববার কক্সবাজারের ওশান প্যারাডাইজ হোটেলে প্রতিষ্ঠানের এক যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, এভিয়েশন মানে কানেক্টিভিটি, তাই এই খাতকে জাতীয় অগ্রাধিকার দিতে হবে। তিনি কার্গো রপ্তানির উচ্চ খরচ ও সরকারি সহায়তার অভাবের সমালোচনা করেন এবং বলেন, বাংলাদেশের এভিয়েশন খাত একলা চলো নীতিতে চলছে।

আবদুল্লাহ আল মামুন জানান, উচ্চ ল্যান্ডিং, পার্কিং ও জ্বালানি খরচ, ভারী ট্যাক্স ও নীতিগত জটিলতায় গত কয়েক বছরে নয়টি এয়ারলাইন্স বন্ধ হয়ে গেছে। ইউএস-বাংলা ২০২৭ সালের মধ্যে ২০ দেশের ৩০ গন্তব্যে ফ্লাইট চালুর পরিকল্পনা করছে এবং বহরে যুক্ত হবে ২১টি নতুন উড়োজাহাজ। চট্টগ্রাম ও সিলেটকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।

তিনি আরও জানান, প্রতিষ্ঠানটি নিজস্ব অর্থায়নে এক হাজার বিঘা জমিতে আন্তর্জাতিক মানের হেলথকেয়ার সিটি, ডাটা সেন্টার ও সফটওয়্যার পার্ক নির্মাণ করবে এবং মেধাবী শিক্ষার্থীদের বিদেশে পাইলট প্রশিক্ষণে পাঠাবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।