Web Analytics

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার মধ্যেই সোমবার (১৩ জুলাই) তেহরানে অবতরণ করেছে রাশিয়ার একটি বিশেষ সামরিক উড়োজাহাজ টুপোলেভ টিইউ-২১পিইউ। আরএ-৬৪৫৩১ নিবন্ধন নম্বরধারী এই উড়োজাহাজটি মস্কো থেকে উড্ডয়ন করে আরএসডি৪২০ কলসাইন ব্যবহার করে তেহরানে নামে। এটি রাশিয়ার স্পেশাল ফ্লাইট স্কোয়াড্রনের অংশ এবং উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তাদের নিরাপদ যোগাযোগ নিশ্চিত করতে ব্যবহৃত হয়। যদিও একে অনেক সময় ‘ডুমসডে প্লেন’ বলা হয়, এটি পারমাণবিক হামলা মোকাবিলার জন্য নয়।

সফরের উদ্দেশ্য আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবে অতীতে এই উড়োজাহাজকে রাশিয়ার শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদলের সফরের সময় দেখা গেছে। গত ১৬ জুন এটি উজবেকিস্তানের তাশখন্দে গিয়েছিল, যখন রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন উজবেক নেতাদের সঙ্গে বৈঠক করেন। ফেব্রুয়ারিতেও এটি তেহরানে অবস্থান করেছিল রুশ জ্বালানিমন্ত্রী সের্গেই সিভিলেভের সফরের সময়।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সম্ভাব্য তেহরান সফরের বিষয়টি নিশ্চিত করেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।