Web Analytics

অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস) জানিয়েছে যে সংযুক্ত আরব আমিরাতে তাদের দুটি ডেটা সেন্টার ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিষ্ঠানটি আরও জানায়, বাহরাইনে তাদের আরেকটি স্থাপনার কাছাকাছি ড্রোন হামলার ঘটনাও ঘটেছে। এডব্লিউএসের মতে, হামলায় সরাসরি আঘাতে অবকাঠামোগত ক্ষতি হয়েছে এবং একটি ভবনের বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে।

বিশ্বব্যাপী ডেটা সংরক্ষণ ও ডিজিটাল সেবা প্রদানকারী এই প্রতিষ্ঠান জানায়, ক্ষতিগ্রস্ত কেন্দ্রগুলো ওয়েবসাইট ও অনলাইন অ্যাপ্লিকেশনের মতো গুরুত্বপূর্ণ সেবা পরিচালনা করে। এ ধরনের স্থাপনায় ক্ষয়ক্ষতি ব্যবসা ও ইন্টারনেট পরিষেবার ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে।

মধ্যপ্রাচ্যে অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে এডব্লিউএস গ্রাহকদের অবিলম্বে ডেটা ব্যাকআপ নেওয়া বা যুক্তরাষ্ট্র, এশিয়া, ইউরোপসহ অন্য অঞ্চলে সিস্টেম স্থানান্তরের আহ্বান জানিয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।