Web Analytics

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে, ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহতের সংখ্যা ছয় হাজার ছাড়িয়েছে। বার্তা সংস্থা এএফপি জানায়, এইচআরএএনএ এখন পর্যন্ত ৫ হাজার ৮৪৮ জনের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছে, যার মধ্যে ২০৯ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। সংস্থাটি আশঙ্কা করছে, প্রকৃত মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ ১৭ হাজার ৯১ জনের সম্ভাব্য মৃত্যুর ঘটনা এখনো যাচাইয়ের অপেক্ষায় রয়েছে। গত বছরের ডিসেম্বরের শেষ দিকে অর্থনৈতিক অসন্তোষ থেকে শুরু হওয়া এই বিক্ষোভ দ্রুতই ইসলামী শাসনব্যবস্থাবিরোধী আন্দোলনে রূপ নেয়।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, ইরানি নিরাপত্তা বাহিনী বিক্ষোভ দমনে নজিরবিহীন কঠোরতা দেখিয়েছে এবং অনেক ক্ষেত্রে সরাসরি গুলি চালিয়েছে। তথ্য গোপন রাখতে সরকার টানা ১৮ দিন ইন্টারনেট সংযোগ বন্ধ রাখে, যা নেটব্লকস সংস্থা ইরানের ইতিহাসে নজিরবিহীন ‘ইন্টারনেট ব্ল্যাকআউট’ হিসেবে উল্লেখ করেছে। এই সংকট ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনাও বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া অবস্থান নিয়ে ওই অঞ্চলে নৌবহর পাঠানোর ঘোষণা দিয়েছেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যেকোনো বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে তারা ‘দাঁতভাঙা জবাব’ দিতে প্রস্তুত এবং যুক্তরাষ্ট্রকে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়েছে। এইচআরএএনএ জানিয়েছে, বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে অন্তত ৪১ হাজার ২৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যদিও হতাহতের প্রকৃত সংখ্যা যাচাই করা কঠিন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!