Web Analytics

মরিশাসের প্লেইন-দে-পাপায়েস এলাকার মসজিদ রোডে একটি কনটেইনার সংরক্ষণস্থলে কর্মস্থল দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যার শুরুতে, স্থানীয় সময় বিকেল ৫টা ৫৫ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন ৩৬ বছর বয়সি মোহাম্মদ মিরাজ হোসেন, ৩৭ বছর বয়সি হোসাইন মোহাম্মদ বেলাল এবং ২৫ বছর বয়সি সিকদার জুবায়েদ ইসলাম।

ডেফি মিডিয়া ও লেক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, শ্রমিকেরা একটি কনটেইনার থেকে কাচের প্যানেলভর্তি কাঠের বাক্স নামাচ্ছিলেন। এ সময় হঠাৎ বাক্সগুলো তাদের ওপর পড়ে গেলে তারা চাপা পড়েন এবং তিনজনের মৃত্যু হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কাঠের বাক্সের নিচে আটকে থাকা লাশ উদ্ধার করেন।

নিহত তিনজনই প্লেইন-দে-পাপায়েস এলাকার একটি অ্যালুমিনিয়াম প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কর্মী ছিলেন। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে বৃহস্পতিবার সকালে শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ঘটনাস্থল পরিদর্শনের কথা রয়েছে। নিরাপত্তাবিধি মানা হয়েছিল কি না এবং শ্রমিকদের প্রয়োজনীয় পিপিই দেওয়া হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সূত্র অনুযায়ী, নিয়োগকর্তাকে পরিবারগুলোকে ক্ষতিপূরণ এবং তাদের ইচ্ছা অনুযায়ী লাশ বাংলাদেশে পাঠানোর ব্যয় বহন করতে হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।