Web Analytics

রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন সৌদি আরবের বাদশাহর উপহার হিসেবে পাওয়া খেজুরের হিসাব প্রকাশ করেছেন। বুধবার দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে তাঁর মিডিয়া সেলের ফেসবুক পেজে প্রকাশিত তথ্যে জানা যায়, কাউনিয়া ও পীরগাছা উপজেলার জন্য মোট ৩০ কার্টন খেজুর বরাদ্দ হয়েছে। এর মধ্যে পীরগাছার জন্য ১৮ কার্টন এবং কাউনিয়ার জন্য ১২ কার্টন, প্রতিটি কার্টনে আট কেজি করে খেজুর রয়েছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পীরগাছা উপজেলা প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন জানান, এমপি আখতার হোসেন উপজেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন যেন খেজুরগুলো প্রতিটি ইউনিয়নের এতিমখানায় পৌঁছে দেওয়া হয়। বর্তমানে প্রশাসনের তত্ত্বাবধানে বিতরণ কার্যক্রম চলছে এবং শেষ হলে কোন কোন প্রতিষ্ঠান এই সুবিধা পেয়েছে তার তালিকা প্রকাশ করা হবে।

এর আগে কুমিল্লা-৪ আসনের এমপি হাসনাত আবদুল্লাহ তাঁর প্রথম ২১ দিনের কাজের খতিয়ান প্রকাশ করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসিত হয়। সেই ধারাবাহিকতায় আখতার হোসেনও দ্রুত খেজুরের হিসাব প্রকাশ করেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।