Web Analytics

নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গত শুক্রবার অপহৃত দুই বছরের এক শিশুকে উদ্ধার করেছে র‍্যাব-১১। রোববার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় অভিযান চালিয়ে এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন সুজন মিয়া (৩১) ও তার স্ত্রী মাজেদা (২৯)। তাদের হেফাজত থেকে শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

র‍্যাব-১১ জানায়, সুজন ও মাজেদা ফতুল্লার লামাপাড়া এলাকায় ভুক্তভোগী পরিবারের পাশের বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন। প্রতিবেশী হিসেবে তারা প্রায়ই শিশুটিকে কোলে নিতেন ও আদর করতেন। শুক্রবার সকালে আদর করার কথা বলে শিশুটিকে নিয়ে অপহরণ করেন এবং পরে শিশুর পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। টাকা না দিলে শিশুটিকে হত্যা করার হুমকিও দেন তারা।

পরিবারটি র‍্যাবের সহায়তা চাইলে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির মাধ্যমে অভিযান চালিয়ে চাষাঢ়া এলাকা থেকে দম্পতিকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।