Web Analytics

ইপসোসের এক জনমত জরিপে দেখা গেছে, ব্রিটেনের প্রায় অর্ধেক প্রাপ্তবয়স্ক নাগরিক কোনো পরিস্থিতিতেই দেশের জন্য যুদ্ধে অংশ নিতে রাজি নন। বৃহস্পতিবার প্রকাশিত এই জরিপের তথ্য আনাদোলু জানিয়েছে। রাশিয়া, চীন ও ইরানকে ঘিরে নিরাপত্তা উদ্বেগ বাড়লেও যুদ্ধে যেতে অনিচ্ছুক মানুষের হার ২০২৫ সালের এপ্রিল থেকে অপরিবর্তিত রয়েছে।

গত ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত ১ হাজার ৯০ জন ব্রিটিশ প্রাপ্তবয়স্কের মতামত নেয় ইপসোস। জরিপে প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়ানোর পক্ষে সমর্থন পাওয়া গেলেও সরাসরি যুদ্ধের ময়দানে অংশ নেওয়ার বিষয়ে প্রায় অর্ধেক উত্তরদাতার অনীহা দেখা গেছে। অর্থাৎ প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর সমর্থন এবং ব্যক্তিগতভাবে যুদ্ধে যাওয়ার ইচ্ছার মধ্যে পার্থক্য রয়েছে।

প্রতিরক্ষা ব্যয়ের অতিরিক্ত অর্থ কীভাবে জোগাড় করা হবে, তা নিয়ে সমর্থকদের মধ্যে মতভেদ রয়েছে। স্কাই নিউজের উদ্ধৃত জরিপতথ্য অনুযায়ী, ৩৭ শতাংশ অন্য খাতের সরকারি ব্যয় কমানোর পক্ষে এবং ৩৬ শতাংশ নিজেদের কর বাড়ানোর পক্ষে মত দিয়েছেন। বছরে ১ লাখ ২৫ হাজার পাউন্ডের বেশি আয় করা ব্যক্তিদের আয়কর বাড়ানোর প্রস্তাবটি ৪৬ শতাংশের সমর্থন পেয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।