Web Analytics

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তাসংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১৩ হাজার ৯০৫ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১৫ থেকে ২১ অক্টোবর পর্যন্ত এসব অভিযান চালানো হয়। গ্রেপ্তারদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৬ হাজার ৫৫৪ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ৩ হাজার ৮৬৫ জন এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ৩ হাজার ৪৮৬ জন আটক হয়েছেন।

অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে ১ হাজার ৮৮১ জনকে আটক করা হয়েছে। সীমান্তপথে অবৈধভাবে দেশত্যাগের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন আরও ২২ জন। আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় দেওয়া, নিয়োগ করা বা পরিচয় গোপন রাখার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কর্তৃপক্ষ আরও ২১ জনকে গ্রেপ্তার করেছে।

বর্তমানে এসব আইন লঙ্ঘনের অভিযোগে ৩৭ হাজার ৬১৮ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে; তাদের মধ্যে ৩৫ হাজার ৪৪৯ জন পুরুষ ও ২ হাজার ১৬৯ জন নারী। ভ্রমণ নথির জন্য ২০ হাজার ২৫২ জনকে কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে এবং ৬ হাজার ৫৫৫ জনকে ভ্রমণ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। প্রতিবেদনকালীন ৭ হাজার ৯৩৪ জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে। সহায়তাকারীদের জন্য সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড ও ১০ লাখ রিয়াল পর্যন্ত জরিমানার সতর্কতা দিয়েছে মন্ত্রণালয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।