Web Analytics

নীলফামারীর ডোমার উপজেলায় এক বাবা তার মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে সদর ইউনিয়নের পশ্চিম চিকনমাটি দোলাপাড়া গ্রামের নজরুল ইসলাম তার ছেলে ওয়াহিদকে পুলিশের কাছে সোপর্দ করেন। পরিবারের সদস্যরা জানান, ওয়াহিদ দীর্ঘদিন ধরে মাদক সেবন করছিল এবং তাকে বাধা দিলে পরিবারের সদস্যদের মারধর ও ঘরের জিনিসপত্র ভাঙচুর করত। নিরুপায় হয়ে বাবা থানায় খবর দেন।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী ও ডোমার থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ওয়াহিদকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাত মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে তার ঘর থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে এবং ওয়াহিদ দোষ স্বীকার করায় আদালত এই সাজা প্রদান করেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।