Web Analytics

হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার পর শুক্রবার ইরানে সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলার পর এই হামলা হয়। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার এবং উপকূলীয় রাডার স্থাপনায় নির্ভুল হামলা চালানো হয়েছে। সেন্টকমের দাবি, এটি বাণিজ্যিক জাহাজে ইরানি আগ্রাসনের শক্তিশালী জবাব এবং তারা হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে সমন্বয় অব্যাহত রাখবে।

বিবিসি জানিয়েছে, একমুখী ড্রোন হামলায় একটি কার্গো জাহাজ ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ওই অঞ্চলে অবস্থানরত ১১ হাজারের বেশি নাবিককে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়। এই ঘটনার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে জুন মাসে হওয়া প্রাথমিক সমঝোতার ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর ইরান হরমুজ প্রণালিতে চলাচল সীমিত করেছিল। পরে ১৭ জুন উভয় দেশ ১৪ দফা সমঝোতায় সংঘাত বন্ধে সম্মত হয়েছিল, তবে সাম্প্রতিক হামলা সেই চুক্তিকে অনিশ্চয়তায় ফেলেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।