Web Analytics

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সোমবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের জন্য। আগমনের পর সাংবাদিকদের তিনি জানান, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে তেহরান ও মস্কোর মধ্যে ঘনিষ্ঠ আলোচনা অব্যাহত রাখাই তার সফরের মূল লক্ষ্য। তিনি বলেন, বৈঠকে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা হবে এবং সর্বশেষ অবস্থা পর্যালোচনার সুযোগ তৈরি হবে।

আরাগচি আত্মবিশ্বাস প্রকাশ করে বলেন, এই আলোচনাগুলো দুই দেশের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ হবে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে কূটনৈতিক অগ্রগতি, সম্ভাব্য সমাধান এবং ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। রাশিয়া সফরের আগে ইসলামাবাদে তিনি পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের কাছে ইরান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের একটি কার্যকর রূপরেখা উপস্থাপন করেছিলেন।

সেন্ট পিটার্সবার্গে এই বৈঠক ইরান-রাশিয়া সহযোগিতা ও আঞ্চলিক স্থিতিশীলতা জোরদারে ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।