বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) রাজস্বখাতভুক্ত ‘শিক্ষানবিশ এসবিএ-এ’ পদে ৫৮৭ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা ৩ আগস্ট ২০২৬ থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ চলবে ২৩ আগস্ট ২০২৬ পর্যন্ত। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১১২ টাকা।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের এইচএসসি (বিজ্ঞান) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এসএসসি ও এইচএসসি—উভয় পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ বা সিজিপিএ থাকতে হবে। ১ আগস্ট ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
প্রার্থীদের সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার পাশাপাশি কঠোর পরিশ্রমের মানসিকতা থাকতে হবে। বিদ্যুতের খুঁটি ও বিভিন্ন স্থাপনায় ওঠানামার শারীরিক সক্ষমতাও প্রয়োজন হবে। নির্ধারিত ওয়েবসাইটে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। বিস্তারিত তথ্য এবং আবেদন প্রক্রিয়া নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত ওয়েবসাইটে পাওয়া যাবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।