Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের ছয় সদস্যের একটি প্রতিনিধিদল ইরানের সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ সাইয়্যিদ আলী হুসাইনি খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিতে ইরানের উদ্দেশে রওনা হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা ইরানের উদ্দেশে যাত্রা করেন। ইসলামি প্রজাতন্ত্র ইরান সরকারের আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি। দলের অন্যান্য সদস্যরা হলেন মো. নুরুল আমীন এমপি, ড. মো. কেরামত আলী এমপি, ডা. এস এম খালিদুজ্জামান, বাংলাদেশ খেলাফত মজলিসের এমপি সাইদউদ্দিন আহমাদ হানজালা এবং জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সূত্র অনুযায়ী, আয়াতুল্লাহ খামেনির জানাজা ৪ থেকে ৯ জুলাই পর্যন্ত একাধিক ধাপে অনুষ্ঠিত হবে।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, সফরকালে প্রতিনিধিদল ইরানের শীর্ষ নেতৃত্ব ও সরকারি কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে। এই সফর বাংলাদেশ ও ইরানের জনগণের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক ও দ্বিপাক্ষিক সহযোগিতা আরও দৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।