Web Analytics

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বাংলাদেশের আমলারা প্রকৃতিগতভাবে সংস্কারবিরোধী, যদিও এটি তাদের ব্যক্তিগত দোষ না সিস্টেমের ত্রুটি—তা তিনি নিশ্চিত নন। সোমবার রাতে ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খানের লেখা ‘বাংলাদেশের সমাজ ও রাজনীতি’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বর্তমান আমলাতন্ত্রকে স্থবির বলে আখ্যা দিয়ে প্রশ্ন তোলেন, এমন ব্যবস্থায় দেশ কীভাবে এগোবে। আসিফ নজরুল বলেন, কর্মকর্তারা আধুনিক যোগাযোগ মাধ্যম যেমন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে কাজ সম্পন্ন করতে অনীহা দেখান, ফলে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে দেরি হয়। তিনি প্রধান উপদেষ্টার উদাহরণ টেনে বলেন, উনি হোয়াটসঅ্যাপকে অফিসের মতো ব্যবহার করেন, কিন্তু তরুণ কর্মকর্তারা তা করেন না।

আইন উপদেষ্টা আরও বলেন, তিনি অনেক সময় রাত জেগে কাজ ঠিক করে দেন, কিন্তু পরে তা বাস্তবায়ন হয় না। কর্মকর্তাদের তিনি মনে করিয়ে দেন যে, তারা কেরানি নন, বরং মেধা ও মনন দিয়ে কাজ করার দায়িত্ব তাদের।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!