Web Analytics

ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক কমিশনার আব্দুল হালিম ও সাবেক অতিরিক্ত সচিব মো. সবুর হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) আদালত এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে দুদকের উপপরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন সংশ্লিষ্ট ব্যক্তিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়, পল্লী বিদ্যুতায়নের আওতায় ৫ লক্ষ স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপন ও মিটার যোগাযোগ ব্যবস্থা স্থাপন প্রকল্পের ক্রয় প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। অভিযোগটি বর্তমানে অনুসন্ধানাধীন রয়েছে।

দুদকের আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশে পালিয়ে যেতে পারেন বলে আশঙ্কা রয়েছে। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন বলে আদালতকে জানানো হয় এবং শুনানি শেষে আদালত আদেশ দেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!