Web Analytics

বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল অভিযোগ করেছে যে ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন জাল ভোট ও নানা অনিয়মের কারণে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়নি। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ বলেন, নির্বাচন কমিশন গঠনে অসামঞ্জস্য থাকায় অনেক ক্ষেত্রে জাল ভোট প্রদান হয়েছে, যা কমিশন প্রতিরোধ করতে পারেনি। তিনি জানান, কিছু ভোটার ভোট দিতে এসে দেখেন তাদের ভোট আগেই দেওয়া হয়েছে এবং বিভিন্ন বুথে ভোট টেম্পারিংয়ের ঘটনাও ঘটেছে।

বিবৃতিতে বলা হয়, নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি ধাপে অনিয়ম ও পক্ষপাতিত্ব হয়েছে। ঐতিহ্য অনুযায়ী উভয় প্যানেলের সমঝোতায় প্রধান নির্বাচন কমিশনার ও সমান সদস্য নিয়ে কমিশন গঠনের নিয়ম এবার অনুসরণ করা হয়নি। অভিযোগ করা হয়েছে, বিএনপি সমর্থিত নীল প্যানেলের প্রাধান্য রেখে কমিশন গঠন করা হয়েছে, যা নির্বাচনের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, ভোটার যাচাই-বাছাই যথাযথভাবে না করা, ভোটার স্লিপ ছাড়াই ব্যালট প্রদান এবং আগেই ভোট প্রদানসহ নানা অনিয়মের কারণে আইনজীবীদের কাছে এই নির্বাচন বিশ্বাসযোগ্যতা হারিয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।