Web Analytics

পশ্চিমবঙ্গ ও আসামে মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে আগামী শুক্রবার চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ভারতের মুসলমানদের ওপর চলমান সহিংসতার নিন্দা জানিয়ে বাংলাদেশ সরকারের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ ও কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তিনি ভারত সরকারকে সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

সোমবার বিকেলে হাটহাজারী উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাবুনগরী বলেন, বিভিন্ন গণমাধ্যম ও স্থানীয় সূত্র অনুযায়ী এসব সহিংসতায় উগ্রপন্থী বিজেপি সমর্থকদের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। তিনি বলেন, ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে হামলা কোনো সভ্য ও গণতান্ত্রিক সমাজে গ্রহণযোগ্য নয়।

বাবুনগরী আরও বলেন, পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর উস্কানিমূলক বক্তব্য মুসলমানদের ওপর হামলার অন্যতম কারণ। নির্বাচনের পর তার মন্তব্য মুসলিমবিরোধী মনোভাব উসকে দিয়েছে এবং হামলাকারীদের পরোক্ষভাবে উৎসাহিত করেছে। সমাবেশে হেফাজতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।