Web Analytics

চট্টগ্রাম বন্দরের আলফা অ্যাংকরেজে প্রবল স্রোতের কারণে দুটি জাহাজের সামান্য সংঘর্ষ হয়েছে। শনিবার দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটের দিকে প্রবেশের সময় বাল্ক ক্যারিয়ার এমভি আনাসসা নোঙর করা এমভি জাহাব জাহানের সামনের অংশে ধাক্কা দেয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম রোববার দুপুরে ঘটনাটি নিশ্চিত করেন।

এ ঘটনায় কোনো হতাহত হয়নি এবং এমভি আনাসসার ২১ জন ক্রু নিরাপদে রয়েছেন। জাহাজটিতে স্ল্যাগ পরিবহন করা হচ্ছিল। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘর্ষে কোনো জাহাজে পানি প্রবেশ করেনি এবং পরিবেশদূষণের ঘটনাও ঘটেনি।

সংঘর্ষের পরপরই জাহাজ দুটি নিরাপদে আলাদা হয়ে পুনরায় নোঙর করে। বর্তমানে বন্দরের নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বন্দর সচিব। এর আগে শুক্রবার বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ারের সঙ্গে প্রায় ৩৩ হাজার মেট্রিক টন ডিজেলবাহী এমটি সি স্পাইক ট্যাংকারের সংঘর্ষ হয়েছিল।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।