Web Analytics

চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মাহবুব আনোয়ার বাবলু মারা গেছেন। রোববার ভোরে চাঁদপুর ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। পরিবার জানিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন।

তার মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর সদর আসনের এমপি শেখ ফরিদ আহমেদ মানিকও শোক প্রকাশ করেছেন। তিনি বাবলুকে দলের অত্যন্ত বিচক্ষণ নেতা উল্লেখ করে তাঁর মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়েছে বলে জানান। জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম বলেন, রোববার বাদ আছর চাঁদপুর সরকারি কলেজ মাঠে তাঁর নামাজে জানাজা হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।