Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ অভিযোগ করেছেন, জনগণের কষ্টার্জিত অর্থ অপচয় করে অযোগ্য তোষামোদকারী ও সুযোগসন্ধানীদের রাষ্ট্রীয় খরচে বিদেশ সফরের সুযোগ দিচ্ছে বর্তমান সরকার। মঙ্গলবার বিকেলে রাজধানীতে এক মতবিনিময় ও আলোচনা সভায় তিনি বলেন, এসব কর্মকাণ্ডে বাংলাদেশ বিশ্বদরবারে হাস্যকর ও লজ্জিত হয়েছে।

২০০৬ সালের ২৮ অক্টোবরের ঐতিহাসিক পল্টন ট্র্যাজেডির শহীদদের স্মরণে বাংলাদেশ জামায়াতে ইসলামী এ কর্মসূচির আয়োজন করে। সভায় সভাপতির বক্তব্যে মাসুদ প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি সমালোচনা করে বলেন, দায়িত্বহীন কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে অপমানিত করা হয়েছে।

সরকারি খরচে বিদেশগামী প্রতিনিধিদলেরও সমালোচনা করেন তিনি। তার দাবি, তথাকথিত সম্পাদক, সহকারী এবং তাদের আশপাশের তেলবাজদের বিদেশে নেওয়া হচ্ছে, যদিও তারা নিজেরাও সফরের উদ্দেশ্য জানেন না। রাষ্ট্রীয় অর্থের অপচয় ও দলীয়করণ অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়ে তিনি দেশের সম্মান রক্ষায় যোগ্য ও দায়িত্বশীল নেতৃত্ব নিশ্চিত করার কথা বলেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।